ছত্রিশগড়ের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রের ঢিলেঢালা ভূমিকায় অসন্তুষ্ট বাংলার নেত্রী
দি নিউজ লায়ন; শিলিগুড়ি বিমান বন্দরে নেমে ছত্রিশগড়ের ২২জন শহীদকে সমবেদনা জানালেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা থেকে উত্তরবঙ্গে নির্বাচনী ময়দানে নামতে শিলিগুড়ি বাগডোগড়া বিমানবন্দরে এসে পৌছান মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে মঙ্গলবার কোচবিহারে কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হতেই ছত্রিশগড় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নকশাল ধরার স্তুতিবাক্যে অসন্তোষ ব্যক্ত করলেন বাংলার নেত্রী। প্রশ্নের জবাবে তিনি বলেন ছত্রিশগড়ে যে ঘটনা ঘটেছে তাতে কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় আমি সন্তুষ্ট নই।
তবে ছত্রিশগড়ে এই ঘটনা কি হয়েছিল আদতে কিভাবে হয়েছিল সে বিষয়ে বিশদে সঠিক তথ্য নেই আমার কাছে। আমি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তবে আমি দুঃখী আমাদের এতগুলো সেনাজওয়ান শহীদ হয়েছেন। আমি সেনার সঙ্গে আছি।তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। একইসঙ্গে তিনি সাফ জানান নকশাল, মাওবাদী দমনে সর্বপরি কেন্দ্রের নজরদারীতে থাকা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ-র নাম না করে বিজেপি সরকারকে একহাত করে বলেন আমাদের বাংলায় তো সম্পূর্ণ ঠিক আছে। আমাদের বাংলায় এতকাজ করছে তাও বলছে বাংলায় ডবল ইঞ্জিন চাই। বাংলায় সব ঠিক আছে।

Post a Comment